উত্তরদিনাজপুর

প্রার্থীদের নিরাপত্তা সহ একাধিক দাবীতে পুলিশ সুপারের দ্বারস্থ সিপিএম

প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সহ একাধিক দাবীতে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হল উত্তর দিনাজপুর জেলা সিপিএম নেতৃত্ব। এদিন দুপুরে সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সাথে কথা বলেন। সেই সঙ্গে সংগঠনের তরফে বেশ কিছু দাবী দাওয়া জেলা পুলিশ সুপারের কাছে তুলে ধরা হয়। এদিন এই সকল দাবী গুলির মধ্যে অন্যতম হল নির্বাচনের দিনে বর্ডার সংক্রান্ত এলাকা শিল করা, শাসক দল তৃণমূল কংগ্রেস অধিক রাত পর্যন্ত বাইক বাহিনী ও গাড়ি দাপিয়ে বেড়ানো বন্ধ করা, ভোটের দিন ভোটাররা যাতে শান্তি পূর্ন ভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা সহ মোট ১৩ দফা দাবী যুক্ত স্মারক লিপি পুলিশ সুপার শ্যাম সিং-এর হাতে তুলে দেওয়া হয়।  

         এবিষয়ে সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল জানান, জেলা পুলিস সুপার শ্যাম সিং-এর হাতে ১৩ দফা দাবীতে ডেপুটেশন প্রদান করে তারা। এবিষয়ে পুলিশ সুপারের সাথে কথা বলেন এবং তিনি বিষয় গুলি নজর রাখা হবে বলে তাদের আশ্বাস দেন।